লগইন
কালিদাসপুর ইউনিয়নে নৌকা প্রতীকের ২ নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ সমা‌বেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
কালিদাসপুর ইউনিয়নে নৌকা প্রতীকের ২ নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ সমা‌বেশ


আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর ও পারকুলা গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুই গ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ। এ ঘটনায় ১৩/১৪ জন করে নামীয় ও আরও অজ্ঞাতদের আসামি করে থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের দুই সমর্থক। গত রবিবার দিনগত রাতে নৌকা প্রতীকের নির্বাচনি দুটি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


এ সময় বক্তারা বলেন, ভোট যুদ্ধে মাঠে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ প্রার্থী কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিকে লেলিয়ে দিয়ে এ জঘন্য ঘটনা ঘটিয়েছে। পরিকল্পিতভাবে এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তারা কেউ ভালো মানুষ হতে পারেন না। মানুষ নামের কলংক। তাদেরকে মানুষের সমাজে থাকতে দেওয়া যাবে না। নৌকা প্রার্থীর সুনিশ্চিত বিজয় ঠেকাতেই ষড়যন্ত্র করে প্রতিপক্ষ এ জঘন্য ঘটনা ঘটিয়েছে। এই অপচক্র বুঝে গেছে যে সারা দেশের মত এখানেও নির্বাচন সুষ্ঠু হলে তাদের অস্তিত্বের সঙ্কট সৃষ্টি হবে। এলাকার উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে হবে। তা না হলে সরকারি সুবিধা পাবেন না। তাই সকল ভোটারকে দুরদর্শিতার পরিচয় দিয়ে নৌকা প্রতীকে ভোট নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় উন্নয়নের কারণে নৌকার বিজয় অপ্রতিরোধ্য হয়েছে। তা বুঝতে পেরে ষড়যন্ত্র শুরু হয়েছে। ভোটের মাঠেই তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।


প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীম, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, অর্থ সম্পাদক আলম হোসেন যুবলীগ নেতা ফারুক।

কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, কোষাধ্যক্ষ মঞ্জু রহমান, আওয়ামীলীগ নেতা মনির উদ্দিন, হাফিজুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন সমসের আলী, মিলন হোসেন, সেন্টু, শাহাজান, সাদ আহমেদ, আইয়ুব আলী, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি টুটুল, যুবলীগ নেতা নাজিম, ছাত্রলীগ নেতা রাহুল প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩২ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।