লগইন
কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়েছে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মে, ২০২২ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়েছে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম

কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়েছে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি ও ভারি বজ্রপাতও হয়েছে। উপয়ে পড়েছে সড়কের বহু গাছ গাছ। গাছ ভেঙে বিপর্যস্তু হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। গতকাল ২ মে শনিবার ভোর ৫টার দিকে শুরু হওয়া এই ঝড় প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত এ সব এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।


খোঁজ নিয়ে জানা যায়, কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর, আসাননগর, নওদাপাড়া, ডম্বলপুর, চর শ্রীরামপুর, জগন্নাথপুর, শ্রীরামপুর, রেলজগন্নাথপুর, পাইকপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় কাল বৈশাখীর তান্ডবে বহু গাছপালা, ভেঙ্গে পড়ে। শ’ শ’ হেক্টর জমির আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে দিনের অধিকাংশ সময়। জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দুটি টিনসেডের ছাউনি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এসময় একটি পানি ট্যাঙ্ক ঝড়ে উড়িয়ে নিয়ে কয়েশ গজ দূরে জিকে খালের মধ্যে ফেলেছে। বিদ্যালয়ের কয়েকটি গাছের ডালপালা ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে।


আসাননগর গ্রামের আনোয়ার হোসেন বলেন, 'বাগানের সব আম ঝড়ে পড়ে গেছে। আর এক সপ্তাহ পর আম পাড়া শুরু হতো। কিন্তু ঝড়ের তাÐবে আমার ব্যাপক ক্ষতি হয়ে গেল।'


কৃষক খেতমত আলী বলেন, 'ফসলের ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে। ঝড়ের পর দেখা গেছে, জমিতে জমে থাকা পানির ওপর লুটিয়ে পড়েছে ধান। পেঁপে বাগানের খুব ক্ষতি হয়েছে। বেশির ভাগ পেঁপেগাছ উপড়ে গেছে। লাভ তো দূরের কথা, আসল টাকাও উঠবে না।'


আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোখলেছুর রহমান জানান, কালবৈশাখীর কারণে সড়কের দু'পাশে বেশ কিছু গাছের ডালপালা ভেঙে পড়েছে। গাছ উপড়ে বিদ্যুত লাইনের উপর ও সড়কের উপর পড়েছিল। সকাল থেকে বিকাল অবধি আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে বড় ধরণের কোন যানবাহন চলাচল করতে পারেনি। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় আবার কোথাও কোথাও ফায়ার সার্ভিসের টিম গাছগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বিকালে সড়ক থেকে গাছ সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।


আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা জানান, 'ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জেনেছি। তবে তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। আমাদের কৃষি অফিসের লোকজন মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কাজ করছে।


গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরিদর্শনকালে তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলার উপর দিয়ে বড় ধরণের ঘুর্ণিঝড় বয়ে গেছে। এতে প্রায় দেড় শ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গাছ উপড়ে গেছে। আমরা সরেজমিনে কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। আমরা তালিকা প্রস্তুত করছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এনামুল হক, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, ইউপি সচিব আব্দুস সামাদসহ ইউপি সদস্যরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

১ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।