ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ঝিনাইদহে সচেতনতামুলক গম্ভীরা পরিবেশন করা হয়েছে
ঝিনাইদহ জাহিদুর রহমান তারিকঃ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ঝিনাইদহে সচেতনতামুলক গম্ভীরা পরিবেশন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পায়রা চত্বরে এ গম্ভীরা পরিবেশন করে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস’র) সদস্যরা।
এর আগে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু অনুষ্ঠানের উদ্বোধন করেন। কসাসের সহ-সভাপতি শফিক মেহমুদ এর রচনায় করোনার সংক্রমনে করনীয় নানা বিষয় গম্ভীরাতে তুলে ধরা হয়। শহরের চলাচলকারী পথচারীরা এ পরিবেশনা উপভোগ করেন।