লগইন
এক হিরা মনির করুণ আকুতি আমি স্বামীর সঙ্গে থাকতে চাই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
এক হিরা মনির করুণ আকুতি আমি স্বামীর সঙ্গে থাকতে চাই


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে হিরা মনি। তিনি ধমান্তরিত হয়ে ভালবেসে বিয়ে করেছেন সাব্বির হোসেন নামে এক যুবককে। তারা উভয় প্রাপ্ত বয়স্ক। পড়ছেন অনার্সে। কিন্তু সমাজ তাদের ভালবাসা ও বিয়ের মাঝে বিভেদের দেয়াল উঠিয়ে দিয়েছে। এখন তারা পথে পথে ঘুরছেন। ভালবাসার মর্যাদা পেতে উভয় পরিবারের সহমর্মিতা ও সহযোগিতা কামনা করেছেন। রোববার বিকালে ঝিনাইদহের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হিরা মনি এই আকুতি জানান। হিরা মনি ফরিদপুরের মধুখালী উপজেলার বক্সির চাঁদপুর গ্রামের সুশান্ত কুমার ভৌমিকের একমাত্র মেয়ে। লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, আমি প্রাপ্ত বয়স্ক ও সাবালক। ভালমন্দ বোঝার ক্ষমতা আমার আছে। আমি জেনে বুঝে ও সজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম হয়েছি।

ধর্মান্তরিত হয়ে হিরা মনি বিয়ে করেছেন একই উপজেলার জাহাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাব্বির হোসেনকে। তার সঙ্গে কলেজে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হিরা মনি দাবী করেন আমার ধর্মান্তরিত ও বিয়ের ক্ষেত্রে স্বামী সাব্বির হোসেন বা তার পিতা মামা কোন চাপ প্রয়োগ করেন নি। আমাকে কেও অপহরণও করেনি। আমি সেচ্ছায় পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে উঠেছি।

অথচ বিয়ের পর থেকেই আমার পিতা সুশান্ত কুমার ভৌমিক পুলিশ দিয়ে তার শ্বশুর শ্বাশুড়িকে নানা ভাবে হয়রানী করছেন বলে হিরা মনি অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, পুলিশ যদি জোর করে তার পিতা মাতার কাছে ফেরৎ পাঠায় তবে তিনি “আত্মহত্যা” করতে বাধ্য হবেন। এ ছাড়া তার আর কোন পথ খোলা থাকবে না। সংবাদ সম্মেলনের সময় হিরা মনির স্বামী সাব্বির হোসেন ও শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৫ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।