লগইন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মারপিট মামলার আসামী গ্রেফতার হয়নি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মারপিট মামলার আসামী গ্রেফতার হয়নি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ৪৮ ঘন্টা পার হলেও ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তারকে মারপিট করা মামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক হারুন ও তার সহযোগী নাসিরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

এ নিয়ে ঝিনাইদহের চিকিৎসকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আসামী গ্রেফতার না হওয়ায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রয়েছেন আতংকে। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের সংগঠন বিএমএ ঝিনাইদহ শাখা মহেশপুরে প্রতিবাদ সমাবেশ করেছে।

পুলিশ সুপার আগামী বৃহস্পতিবারের মধ্যে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। জানা গেছে, গত রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন জ্বর আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। বিকাল ৩টার দিকে টিকেট কাউন্টার বন্ধ ও চিকিৎসকদের কর্মঘন্টা শেষ হওয়ার বিষয়টি জানানোর পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তারের সঙ্গে তার বাদানুবাদ হয়।

এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে কিল, ঘুষি ও চড় থাপ্পড় মেরে আহত করেন সাবেক উপজেলা ছাত্রলীগ সম্পাদক হারুন। হাসপাতালের স্টাফরা এ সময় হারুন ও নাসিরকে একটি কক্ষে আটকে ফেলেন। কিন্তু প্রভাব খাটিয়ে পরে তারা ছাড়া পান। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মারধরের খবর ছড়িয়ে পড়লে জেলাব্যাপী চিকিৎসকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার দিন বিকালেই মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন ও তার সহযোগী নাসিরের বিরুদ্ধে মহেশপর থানায় চাঁদাবাজী ও মারধরের মামলা হয়।

কিন্তু ঘটনার ৪৮ ঘন্টা পার হলেও এখনো আসামীরা গ্রেফতার হয়নি। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম মঙ্গলবার বিকালে জানান, পুলিশ সুপার আমাদের কাছ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময় নিয়েছেন। এ সময়ের মধ্যে আসামী গ্রেফতার না হলে চিকিৎসকরা নতুন কর্মসুচি দিতে বাধ্য হবে। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা সাধ্যমতো চেষ্টা করছি দুই আসামী গ্রেফতারের জন্য, কিন্তু তারা এলাকায় নেই। প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৭ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৭ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।