লগইন
উচ্ছেদের আগে বাড়ি চান কোটচাঁদপুরের ভুমিহীন ১২ পরিবার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
উচ্ছেদের আগে বাড়ি চান কোটচাঁদপুরের ভুমিহীন ১২ পরিবার



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ পরিত্যক্ত জায়গায় জঙ্গল পরিষ্কার করে সেখানে টিনের ঘর তুলেছিলেন বৃদ্ধা লিলি বেগম (৫৫)। সেই ঘরই তার মাথা গোজার একমাত্র অবলম্বন। স্বামীর মৃত্যুর পর ৪ সন্তান নিয়ে দীর্ঘ ২৫ বছর এখানেই বসবাস করেন লিলির পরিবার। শুধু লিলি একা নন,অসহায় ভুমিহীন ১২ টি পরিবার বসবাস করেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর মৌজার একটি পরিত্যক্ত জমিতে। যে জমির কিছু অংশে একসময় পশুর হাট বসতো। বাসিন্দারা জানিয়েছেন, স¤প্রতি তাদের সরকারি পরিত্যক্ত এই জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় ভুমি অফিসের পক্ষ থেকে উঠে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

বসবাসকারীদের সরকারের কাছে প্রত্যাশা যেন তাদের মাথা গোজার মতো একটা ব্যবস্থা করে উচ্ছেদ করা হয়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর মৌজায় তিন দাগে প্রায় ১ একর ১৫ শতক জমি রয়েছে। সরকারের ১ নম্বর খতিয়ান ভুক্ত এই তিন দাগের জমির মধ্যে ২ শতক ৫০ পয়েন্ট আছে রাস্তা, ৮৯ শতক ৩৭ পয়েন্ট গোহাট ও ২৩ শতক ৬৩ পয়েন্ট ধানী শ্রেনী ভুত্ত রয়েছে। স্থানীয়রা জানান, একটি সময় এই স্থানে পশুর বাজার বসতো। পাশাপাশি জমির চারিপাশে জঙ্গলে ভরা ছিল। ২ বছর হলো এখানে পশুর বাজার বসানো হয় না। যে কারণে জায়গাটি আরো জঙ্গলে আবদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা শাহিদা খাতুন জানান, তারা ভুমিহীন পরিবার। থাকার মতো কোনো জায়গা তাদের নেই। এই অবস্থায় সলেমানপুরের এই সরকারি জমির দক্ষিণ পাশে জঙ্গল পরিষ্কার করে বাসযোগ্য করে তোলেন।

জমিটির ভাঙ্গন এলাকায় তারা ১২ টি পরিবার ঘর করে বসবাস করেন। উপরের অংশ এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে বালু রেখে বিক্রি করার কাজ চলে। তিনি জানান, তারা ৬ সদস্যের পরিবার দীর্ঘ ১৫ বছর এখানে বসবাস করছেন। তাদের যাবার মতো কোনো বিকল্প ব্যবস্থাও নেই। যে কারণে বসবাস অযোগ্য জমিতেই পড়ে আছেন। এখন তাদের চলে যেতে বলা হচ্ছে। বলা হয়েছে এই স্থানে ডায়াবেটিক হাসপাতাল হবে। তিনি বলেন, স্থানীয় মানুষের কল্যাণে একটা হাসপাতাল হবে এটা শুনে তাদেরও ভালো লাগছে। কিন্তু তাদের সরকারি ভাবে থাকার ব্যবস্থা না করলে তারা কোথায় যাবেন। বৃদ্ধা লিলি বেগম জানান, তার দুই মেয়ে বিয়ে দিয়েছেন।

দুই ছেলে ঢাকায় কাজ করে সংসার চালান। ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি অন্যের বাড়িতে কাজ করেন। এই অবস্থায় তাদের তাড়িয়ে দিলে কোথায় যাবেন। তারা বিকল্প ব্যবস্থার দাবি করেন। প্রতিবেশি বাসিন্দা তরিকুল ইসলাম জানান, সরকারি জায়গা সরকারের প্রয়োজনে ব্যবহার করবেন এটাই স্বাভাবিক। তবে যারা দীর্ঘ সময় এই জায়গায় বসবাস করছেন এবং যাদের যাবার কোনো জায়গা নেই, তাদের জন্য সরকারের কিছু করার রয়েছে। সরকারি ভাবে তাদের পুণর্বাসন ব্যবস্থা করা হোক এটাই ওই বস্তিবাসির প্রত্যাশা। এ ব্যপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপন জানান, তারা সরকারি ভাবে এখনও পরিবার গুলোকে উঠে যেতে বলেননি। তবে ওই স্থানে একটি হাসপাতাল নির্মানের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জেনেছেন। সে ক্ষেত্রে হাসপাতাল বাস্তবায়নে যে পরিমান জমির প্রয়োজনে তার মধ্যে কেউ বসবাস করলে তাদের সরে যেতে হবে। তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীনদের বাসগৃহ নির্মানে প্রধানমন্ত্রীর যে উদ্যোগ রয়েছে, এরা প্রকৃত ভুমিহীন হলে তাদের নামও তালিকাভুক্ত করা হবে। এরপর বরাদ্ধ পাওয়া গেলে তাদের পুণর্বাসনের ব্যবস্থা করা যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৯ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৯ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।