লগইন
আলমডাঙ্গা হাউসপুরের হোটেল ব্যবসায়ী  ও তার চাচা ভাইকে দিনদুপুরে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ আগস্ট, ২০২২ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা হাউসপুরের হোটেল ব্যবসায়ী ও তার চাচা ভাইকে দিনদুপুরে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম

আলমডাঙ্গা বাদেমাজু গ্রামের আব্দুল কাদের রানার বিরুদ্ধে হাউসপুরের হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন বেল্টু ও তার চাচা ভাই রবিউল ইসলামকে দিনদুপুরে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। এসময় হোটেল ব্যবসায়ীর নিকটে থাকা কয়েক লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় আব্দুল কাদের রানার ভাই জাফর ইকবাল রাজাকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাদেমাজু গ্রামের ইউপি সদস্য মকবুল মন্ডলের ছেলে মানোয়ার হোসাইন ওল্টুর সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মকলেছুল হকের ছেলে আব্দুল কাদের রানার সাথে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় আব্দুল কাদের রানা ইউপি সদস্যসহ তার ভাইদের মারধরের হুমকি দিয়ে আসছিল। এরই একপর্যায়ে ১৮ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে ইউপি সদস্য মানোয়ার হোসাইন ওল্টুর ছোট ভাই হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন বেল্টুর হাউসপুরের ব্যবসা প্রতিষ্ঠান মন্ডল মিষ্টান্ন ভান্ডারে গিয়ে আব্দুল কাদের রানাসহ কয়েকজন মিলে হামলা চালায়। এসময় হোটেলের সামনে মানোয়ারের চাচাতো ভাই রবিউল ইসলামকে রামদা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে হোটেল ভিতরে প্রবেশ করে হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেনকে তাড়িয়ে ধরে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এসময় ব্যবসায়ীর নিকট থাকা কয়েকলাখ টাকাও তারা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে। এছাড়াও হোটেলে প্রবেশ করে ভাংচুর করেছে। আহত রবিউল ইসলাম ও মনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ইউপি সদস্য মানোয়ার হোসাইন ওল্টু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনার সাথে জড়িত আব্দুল কাদের রানার ভাই জাফর ইকবাল রাজাকে গ্রেফতার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২৩ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২৩ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।