লগইন
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি বন্ধ করতে জামায়াত নেতৃবৃন্দ সোচ্চার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি বন্ধ করতে জামায়াত নেতৃবৃন্দ সোচ্চার

আলমডাঙ্গা সাব-রেজিস্টারের অনিয়ম, দুর্নীতি ও দলিল লেখক সমিতির অনিয়ম বন্ধের জন্য রেজিস্ট্রি অফিসে চড়াও হয়ে সতর্ক করলেন আলমডাঙ্গার জামায়াত নেতৃবৃন্দ। ৮ জানুয়ারি বুধবার দুপুরে জামায়াতের নেতাকর্মিরা রেজিস্ট্রি অফিসে উপস্থিত হন।


আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা আই বি ডবিøউ এফ সভাপতি বেলাল হোসেন, আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারি শামীম রেজা। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ও নেতা কর্মীরা।


এসময় নেতা কর্মিরা অতিরিক্ত ফি, হায়ার ভ্যালু সম্পর্কে সাব-রেজিস্ট্রারের সাথে কথা বলেন। জামায়াতের নেতাকর্মিরা সাব-রেজিস্ট্রারকে হায়ার ভ্যালু না নেওয়ার জন্য বলেন। আর যদি কোন ফি নিতে হয় সেটা রশিদের মাধ্যমে নেওয়ার জন্য পরামর্শ দেন।


আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল বলেন, " সর্বশেষ সরকারি নির্দেশনা অনুযায়ী অর্থ নেওয়া হচ্ছে না। অধিক অর্থ নেওয়া হচ্ছে। কীসের ভিত্তিতে নেওয়া হচ্ছে? যদি লিগ্যালিটি না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি হায়ার ভ্যালুর নামে অতিরিক্ত অর্থ আদায় করতে নিষেধ করেন। এ বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকেও অবহিত করেছেন বলে উল্লেখ করেন।"


জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম বলেন, ৫ আগস্টের পরে আবার দুর্নীতি হচ্ছে সেটা আমরা শুনতে পেয়ে খোঁজ নিতে আসেছি। জনসাধারণকে উত্তেজিত না হয়ে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, "এত বড় দলের দুর্নীতি আমরা সামনে আনতে পারছি সেখানে এটা তো ছোট বিষয়। জনগন চাইলে সব সম্ভব। এখানে আলাদাভাবে কোন ফি দেয়া লাগবে না, কোন সমিতিতে টাকা দেয়া লাগবে না। আর কোথাও না হোক আমাদের আলমডাঙ্গায় এরকম কোন দুর্নীতি না থাকুক। এখানে সবাই স্বাভাবিক কাজ করতে পারবে সেই আশা রাখি। এর পরও যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে রাজনৈতিক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব পালন করব। প্রশাসনের কাছে যাব দরকার হইলে আরো উর্দ্ধতন জায়গায় যাব। আমরা সবাই সচেতন। আগের থেকে ব্যতিক্রম কিছু হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।"


জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য প্রদানকালে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে আসা সকল সাধারন জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

৯ মিনিট আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

১১ মিনিট আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

২৩ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

২৬ মিনিট আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

১ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নাহিদ ইসলাম

১ ঘন্টা আগে
নাহিদ ইসলাম

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

২ ঘন্টা আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

২ ঘন্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৩ ঘন্টা আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

৩ ঘন্টা আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।