লগইন
আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার কিশোর জিসান হারানো প্রায় ৪৮ ঘন্টা পর পাওয়া গেছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার কিশোর জিসান হারানো প্রায় ৪৮ ঘন্টা পর পাওয়া গেছে

আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার কিশোর জিসান হারানো প্রায় ৪৮ ঘন্টা পর পাওয়া গেছে। ১০ নভেম্বর রবিবার দুপুরে জিসানকে কুষ্টিয়া থেকে বাসে উঠিয়ে দিয়ে লালব্রিজে নামিয়ে দিতে বলে। বাসের কয়েকজন যাত্রী জিসানকে নামিয়ে একটি ভ্যানে উঠিয়ে তার বাড়িতে দিয়ে আসতে বলে ভ্যান চালকে । জিসান ৮ নভেম্বর শুক্রবার সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ষ্টেশন সড়কের ষ্টেশনপাড়ার আমিরুল ইসলামের ছেলে জিসান (১২)। জিসান মানসিক প্রতিবন্ধি। সে ওমেকা চাইল্ড হোমের দ্বিতীয় শ্রেনির ছাত্র। সে তার নিজের খেয়াল খুশি মতে চলতে পছন্দ করে। জিসান শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে তার ছোট সাইকেল নিয়ে বের হয়ে যায়। রবিবার দুপুরে একটি ভ্যান চালক এলাহী নগরের রাকিবুল তার ভ্যানে করে জিসানের বাড়িতে নিয়ে আসে। ভ্যান চালক জানায়, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা গামী একটি যাত্রী বাহী বাসের কয়েকজন যাত্রী জিসানকে বাস থেকে নামিয়ে তার ভ্যানে উঠিয়ে দেয়। জিসান ছিল খালি গায়ে। কে বা কারা জিসানের সাইকেটি কেড়ে নিয়ে তাকে কুষ্টিয়ায় নিয়ে যায়। জিসানকে পাওয়ার পর দুপুরে তার নানা সাথে করে থানায় নিয়ে আসে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার জিসান নামে একটি ছেলে ৮ নভেম্বর হারিয়ে যায়। তার নানা সাধারন ডায়েরী করে। জিসানের সন্ধান পাওয়ার পর তার নানা শওকত আলী তাকে থানায় নিয়ে আসে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

১৯ মিনিট আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

২০ মিনিট আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

১ ঘন্টা আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

২ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

২ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

৩ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৪ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।