লগইন
আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত নোয়াজেস আহাম্মেদকে অর্থ সহায়তার চেক বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত নোয়াজেস আহাম্মেদকে অর্থ সহায়তার চেক বিতরণ

আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোয়াজেস আহাম্মেদের চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে। ১৭ নভেম্বর রবিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ চেক বিতরণ করা হয়।


জানা গেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা জহির উদ্দিন মালিতার ছেলে নোয়াজেস আহাম্মেদ আড়াই মাস আগে মাঠ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পায়ে প্রচÐ আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পরও তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পায়ের অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। বর্তমানে তিনি মারাত্মক শারীরিক যন্ত্রণার মধ্যে আছেন এবং দ্রæত উন্নত চিকিৎসা না হলে তার পা হারানোর ঝুঁকি রয়েছে।


এই পরিস্থিতিতে নোয়াজেস আহাম্মেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে আর্থিক সহায়তার আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে রবিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম নিজে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তার চেক তার হাতে তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মহসীন মোড়ল এবং অফিসের অন্যান্য কর্মচারী। উপজেলা নির্বাহী অফিসার বলেন, "নোয়াজেস আহাম্মেদের মতো অসহায় মানুষদের সহায়তায় সরকার সবসময় পাশে রয়েছে। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।


"নোয়াজেস আহাম্মেদ ও তার পরিবার এই আর্থিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এই সহায়তা তাদের পরিবারের জন্য এক বড় আশীর্বাদ।


সরকারের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে এবং অনেকে এর ধারাবাহিকতা কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

১৬ মিনিট আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

১৭ মিনিট আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

১ ঘন্টা আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

২ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

২ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

৩ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৪ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।