সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫শ গ্রাম গাজাসহ গাঁজা ব্যবসায়ী বজলু আটক
আলমডাঙ্গার থানা পুলিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাজাসহ গাঁজা ব্যবসায়ী বাড়াদি চরপাড়ার বজলুকে আটক করেছে। ২১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা বিক্রয় কালে তাকে আটক করে।
জানাগেছে, কুষ্টিয়া জেলার ইবি থানার মাঝিলা গ্রামের করেশ কবিরাজের ছেলে বজলু(৪৫) বর্তমানে আলমডাঙ্গা উপজেলার বাড়াদি চরপাড়ায় বসবাস করে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা ক্রয় করে নিয়ে এসে বাড়াদিসহ আশপাশ এলাকায় বিক্রয় করে।
২১ অক্টোবর সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম গোপন সংবাদের ভিত্তিত অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১২ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে