সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাদেমাজু গ্রামে ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ও আল আরাফা (প্রা) হাসপাতাল আয়োজনে আলমডাঙ্গার বাদেমাজু গ্রামে ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফা হাসপাতালের নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ টিপু। প্রধান অতিথি ছিলেন বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দীপু।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি হামিদুল ইসলাম, কোষাধক্য শরিফুল ইসলাম, উজ্জল খন্দকার, হারুন-অর রশিদ, শিক্ষক জামিরুল ইসলাম,ঈমান আলী।
দিনব্যাপী ক্যাম্পে সহযোগিতা করেছেন ডায়াবেটিক সমিতির কেমিস্ট সবুজ মিয়া,শাপলা খাতুন, জুয়েলসহ অনেকেই।
শতাধিক রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় এ ফ্রী ক্যাম্পে৷
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৪ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৫ ঘন্টা আগে