সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রনির মনোনয়নপত্র জমা
আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাউছার আহমেদ রনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি মনোনয়ন দাখিলের শেষদিন ২ নভেম্বর মঙ্গরবার সকালে কালিদাসপুর ও ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির নিকট মনোনয়ন পত্র জমা দেন।
তিনি বকসিপুর গ্রামের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছেলে। কাউছার আহমেদ রনি উচ্চ শিক্ষিত ও একজন সফল মৎস্য চাষী এবং ব্যবসায়ী ।
তিনি কুষ্টিয়া একেএসপি স্কুল থেকে এসএসসি, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে এইচএসসি ও কুষ্টিয়ার সরকারি অনার্স এবং সমাজ বিজ্ঞানে মাস্টার্স করেন। তিনি ডাউকি ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৫ ঘন্টা আগে