লগইন
আলমডাঙ্গা ঘোলদাড়ি  ফাঁড়ির টু আইসির বিরুদ্ধে  তুলে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা ঘোলদাড়ি ফাঁড়ির টু আইসির বিরুদ্ধে তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গার ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির টু আইসির বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভূমিহীন অসহায় মহিলা। গতকাল ২৩ জুন তিনি সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ উত্থাপন করেন।


লিখিত বক্তব্যে আইলহাঁস ইউনিয়নের কুঠিপাইকপাড়া গ্রামের ফজলু রহমানের মেয়ে স্বামী পরিত্যক্তা তাসলিমা খাতুন জানান, তিনি আইলহাঁস ইউনিয়ন পরিষদের তালিকাভুক্ত ভূমিহীন। গত প্রায় ১০ মাস আগে ছয়ঘোরিয়া মৌজার সরকারি ভিপি ১০৬৫-৬৬-৬৭ দাগে ৫৬ শতক জমির মধ্যে ৪ শতক জমির ওপর বসতঘর নির্মাণ করে দুটি মেয়ে নিয়ে বসবাস করছেন। ওই জমি ভেদামারি গ্রামের মৃত মুন্নাফ গাইনের ছেলে হাবিল, আকবর ও আলী হোসেন নিজেদের দাবি করে বিভিন্নভাবে সেখান থেকে উচ্ছেদের চক্রান্ত করছে। মামলা মোকদ্দমা করে হয়রানি করছে।

এক পর্যায়ে বাড়ির একপাশে রাতের আধারে প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে রাখে। এছাড়া তার প্রতিবেশী সোহাগ, খাইরুল, আকরম, আব্দুল একরামুলসহ তাদের স্ত্রীরা যাতায়াতের রাস্তা তৈরি করার পাঁয়তারা করে আসছে। তারা বিভিন্নভাবে হুমকি ধামকি ও গালিগালাজ করে আসছিল।


এমতাবস্থায়, গত ২২ জুন বেলা ১১টায় ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির টু আইসি এএস আই মিজানুর রহমান সশরীরে দাঁড়িয়ে থেকে আমার নির্মাণাধীন বসতঘর আব্দুল, বিদ্যুৎ ও সোহাগ গংদের দিয়ে ভেঙ্গে দিয়েছেন।


সারাদেশে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভূমিহীনদের জীবনমানের উন্নয়ন করতে পাকাঘর নির্মাণ করে দিচ্ছেন, জীবিকার ব্যবস্থা করে দিচ্ছেন। আমাদের ডি আইজি মহোদয়ও নিজ উদ্যোগে ভুমিহীনদের জন্য পাকাঘর নির্মাণ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঠিক সেই সময় ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির টু আইসি মিজানুর রহমান সশরীরে উপস্থিত থেকে আমার বহু কষ্টে নির্মাণ করা বাড়িঘর ভেঙ্গে দিয়েছেন। আদালতের উচ্ছেদের কোন নির্দেশ ছাড়াই তিনি আমার প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে এ অন্যায় আচরণ করেছেন। এ সময় ঘোলদাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম নান্না উপস্থিত হলে এএস আই মিজানুর রহমান তার উপর চড়াও হন।


তিনি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুবিচার প্রত্যাশা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪১ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪১ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।