সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৬ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে হারদী আরিফুলের বিরুদ্ধে
আলমডাঙ্গা হারদী কৃষিক্লাব পাড়ার ৬ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে একই গ্রামের আরিফুলের বিরুদ্ধে। ১ ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে মিষ্টি দেওয়ার প্রলোভন দিয়ে পাশর্^বর্তি মাঠে নিয়ে গিয়ে গ্রামের কানাইপুকুরিয়া মাঠে ডেকে নিয়ে বলৎকার করে ।
জানাগেছে, উপজেলার হারদী গ্রামের কৃষিক্লাব পাড়ার আহার আলীর ৬ বছরের ছেলেকে একই পাড়ার গুলিমের ছেলে আরিফুল ইসলাম (১৮) মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখায়। বেলা ১২টার দিকে অভিযুক্ত আরিফুল ইসলাম ৬ বছরের শিশুকে নিয়ে গ্রামের পাশর্^বর্তি কানাইপুকুরিয়া মাঠে ডেকে নিয়ে গিয়ে বলৎকার করে। শিশুটির উপর আরিফুলের অমানুষিক অত্যাচার সইতে না পেরে চিৎকার শুরু করে। শিশুটি চিৎকার শুরু করলে ভয়ে তাকে মাঠে রেখে ফেলে অভিযুক্ত আরিফুল পালিয়ে যায়। শিশুটির কান্না শুনে আশপাশ থেকে লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে ভর্তি করেন। এসংবাদ জানাজানি হলে গ্রামবাসিরা অভিযুক্ত আরিফুলকে আটকের জন্য খোঁজাখুজি শুরু করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, এ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটি চিকিৎসাধীন আছে। ঘটনা জানার পর থেকেই অভিযুক্ত আরিফুলকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে। রাতেই শিশুটির পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৪ ঘন্টা আগে