সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। ১৭ এপ্রিল দুপুরে আলমডাঙ্গা শহরের জুতাপট্টির সৌখিন কসমেটিস ও রিয়াদ কমপ্লেক্সের সমাহার এবং জিনাস কসমেটিসে এ জরিমানা করেন।
জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা বাজারে কসমেটিস্, ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা জুতাপট্টির সৌখিন কসমেটিস্রে মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এরপর শহরের মাছ বাজারের সংলগ্ন রিয়াদ কমপ্লেক্সের সমাহার কসমেটিস ও জিসান কসমেটিসে ৫ হাজার করে দুটি ১০ হাজার টাকা জরিমানা করেন। মোট তিনটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও আলমডাঙ্গা থানার এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
২ ঘন্টা আগে