সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ রোয়াকুলি গ্রামের আকাশ আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ রোয়াকুলি গ্রামের আকাশকে আটক করেছে। ২৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার বন্ডবিল থেকে আকাশকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেন।
জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের শাহাবুল ইসলামের ছেলে আকাশ (২৫) দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রয় করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় আকাশ ইয়াবা বিক্রয় করার জন্য বন্ডবিল এলাকায় অবস্থান করছিল।
এসময় আলমডাঙ্গা থানার এসআই শরিয়তুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে থানায় নিয়ে আসে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৬ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৬ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৬ ঘন্টা আগে