লগইন
আলমডাঙ্গায় ১০ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় বন্ধ করতে মাইকিং করলেন চেয়ারম্যান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ১০ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় বন্ধ করতে মাইকিং করলেন চেয়ারম্যান

ষ্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দশ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউপি চেয়ারম্যানের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নবাসীকে সর্তক করতে মাইকিং করা হয়েছে। এ ব্যাপারে কয়েকজন ইউপি সদস্য আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, প্রধানমমন্ত্রীর প্রতিশ্রুতির ১০ টাকার চাল গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এ চাল বিক্রি করা হচ্ছে। একই সাথে খোলাবাজারে (ওএমএস) বিক্রির জন্য চালের বরাদ্ধ দ্বিগুণ করা হয়েছে। প্রতি ডিলার প্রতিদিন দুই টন করে চাল বিক্রি করবেন। আগে একজন ডিলার এক টন করে চাল পেতেন।

খাদ্যমন্ত্রী জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ভোক্তারা মাসের হিসেবে ৩০ কেজি চাল পাবেন প্রতি কেজি ১৫ টাকা দরে। এ কর্মসূচির বাড়তি সুবিধার জন্য দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ মরিয়া হয়ে চেয়ারম্যান ও মেম্বরদের পেছনে ঘুরছেন। আর এই সুযোগ কাজে লাগিয়েছেন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ কতিপয় ব্যক্তি। তারা ১০ টাকার চালের কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।

ফরিদপুর গ্রামের সাবেক মেম্বর বিপ্লব, ডামোশ গ্রামের মিনারুল ও বেলগাছি গ্রামের শাহিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এরা সকলেই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ জন বলে অভিযোগকারীরা জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর ১নং ওয়ার্ডের রাকিবুল ইসলামের নিকট থেকে ১ হাজার, সোনার নিকট থেকে ১১শ, হেলালের নিকট থেকে ১হাজার, মতিয়ারের নিকট থেকে ১,হাজার, মনিরের নিকট থেকে ১ হাজার, ডাবলুর নিকট থেকে ১হাজার, বেলগাছি ৮নং ওয়ার্ডের লিপুর নিকট থেকে ১১ শ, রইতনের নিকট থেকে ১১ শ, সোহরবের নিকট থেকে ৩,হাজার, ৭নং ওয়ার্ডের হাসিনা খাতুনের নিকট থেকে ৫ শ,টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তবে অনেকের ধারণা পুরো ইউনিয়ন জুড়েই এই চক্র চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে।

এদিকে, চেয়ারম্যানের ঘনিষ্ঠ এই চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কয়েকজন মেম্বর এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছে নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি মেম্বর বলেছেন যে, এমন পরিস্থিতি সামলাতে চেয়ারম্যানও ব্যর্থ হন। না পেরে তিনি ( চেয়ারম্যান) ইউনিয়নবাসীকে সতর্ক করতে ইউনিয়নে মাইকিং করেছেন।

এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের সাথে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, আমার নাম ভাঙ্গিয়ে দরিদ্র মানুষদের নিকট থেকে টাকা তুলা হচ্ছে। এসময় সংবাদ পাওয়ার সাথে সাথে ইউনিয়নবাসীকে সতর্ক করতে মাইকিংয়ের ব্যবস্থা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

১৭ মিনিট আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

১৮ মিনিট আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৩ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৩ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৫ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৫ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১৩ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৪ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৪ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।