লগইন
আলমডাঙ্গায় 'হেলাল হাফিজের জীবন ও কবিতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ১১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় 'হেলাল হাফিজের জীবন ও কবিতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রতিষ্ঠিত কবি হেলাল হাফিজ। গত মাসের ১৩ তারিখ তিনি ইন্তিকাল করেছেন। আজ ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে তাঁর জীবন ও কবিতা শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে কবির জীবন ও কবিতা বিষয়ে আলোকপাত করেন শাহিন আহমেদ টিটো, ইমদাদুল হক ও আল মাসুদ আব্দুল্লাহ।

আসরে কবির কবিতা পাঠ করেন, তামিম হোসেন, সোহেল রানা, ইমদাদুল হক, আল ইমরান বকুল, আল মাসুদ আব্দুল্লাহ, নাদিউজ্জামান রিজভী, মুহাম্মাদ আব্দুল্লাহ, আফনাব আহমেদ নাহিয়ান এবং আব্দুল্লাহ ইবতিসাম কৌশিক। স্বরচিত কবিতা পাঠ করেন ডালিম হোসেন ও শুয়াইব হোসেন টিনু।

নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ, তাওহিদুল ইসলাম, মুহাম্মাদ নাসিম, বেলায়েত হোসেন বিপু ও আবু শুয়াইব শিমুল।

উল্লেখ, হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণা জেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খোরশেদ আলী তালুকদার ও মাতা কোকিলা বেগম। প্রেম ও দ্রোহের কবি হিসেবে সুপরিচিত হাফিজ বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তার কবিতার বই চারটি: যে জলে আগুন জ্বলে, কবিতা একাত্তর, একজীবনের জন্মজখম, বেদনাকে বলেছি কেঁদো না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

৭ মিনিট আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

৮ মিনিট আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

২১ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

২৪ মিনিট আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

১ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নাহিদ ইসলাম

১ ঘন্টা আগে
নাহিদ ইসলাম

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

২ ঘন্টা আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

২ ঘন্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৩ ঘন্টা আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

৩ ঘন্টা আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।