সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় হেলমেটবিহীন গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড
আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন। ৫ জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ও উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
জানাগেছে, বর্তমানে সড়কে প্রাণহানিকর যত ঘটনা ঘটছে তার বেশির ভাগই মোটরসাকেল দূর্ঘটনায়। হেলমেট ছাড়া, ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্তে¡ও মানুষ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে।
৫ জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার ভূমি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল এলাকায় যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী হেলমেটবিহীন গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২টি মামলায় ১৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ভোটযুদ্ধে ৮টি পদের বিপরীতে লড়ছেন ২০ প্রার্থী: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক
২১ ঘন্টা আগে