লগইন
আলমডাঙ্গায় সুধীজন‌দের অংশগ্রহণে মৃক্ত আড্ডা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সুধীজন‌দের অংশগ্রহণে মৃক্ত আড্ডা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ছাত্র প্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ ও অন্যান্য সুধীজনের অংশগ্রহণে মৃক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রæয়ারি বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মুক্ত আড্ডায় তরুণ সমাজ তাদের স্বপ্ন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারুণ্যের শক্তিকে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার উপায় নিয়ে অতিথিরা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
মুক্ত আড্ডায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরি কল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উদয় রহমান, আলমডাঙ্গা রিসোর্চ ইন্সট্রাক্টর জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইছাহক আলী, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছায়া রানী, ছাত্রপ্রতিনিধি মুসাব তৌহিদ, কামরুল হাসান কাজল, আরাফত, রাকিবুল ইসলাম ইমন, সাকিব মাহমুদ, আতিকুজ্জামান মিরাজ, সাদি হাসান,পারভেজ আলী, প্রত্যাশ এনজিওর ইউনুস আলী, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মিলন আহমেদ, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সালমা আক্তার, শামীমা নাসরিন, ইউনিয়ন সমাজকর্মি শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম,হাফিজুর রহমান, খোদা বকস, রুমা খাতুনসহ স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন এনজিওর কর্মকর্তা প্রমুখ।


আলোচনায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে তরুণদের উদ্ভাবনী চিন্তা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগাতে হবে। বর্তমান প্রজন্ম যদি সঠিক দিকনির্দেশনা পায় এবং সুযোগ সৃষ্টি করা হয়, তবে তারা আগামী দিনের বাংলাদেশকে আরও উন্নত ও আধুনিক করে গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কীভাবে অবদান রাখা যায়। এমন নানা বিষয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেন।


এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। মাদক, বেকারত্ব, সামাজিক অবক্ষয় রোধে নতুন প্রজন্মের সচেতনতা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ।


মুক্ত আড্ডায় উপস্থিত সুধীজনরা তরুণদের দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের প্রতি উদ্বুদ্ধ করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মকাÐের জন্য শুভকামনা জানান। উক্ত আয়োজনে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের মুক্ত আলোচনার মাধ্যমে তরুণরা আরও উদ্দীপিত হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসবে এবং একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

৩ মিনিট আগে
এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

১ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

১ ঘন্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

২ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নাহিদ ইসলাম

২ ঘন্টা আগে
নাহিদ ইসলাম

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

৩ ঘন্টা আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

৩ ঘন্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৪ ঘন্টা আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।