লগইন
আলমডাঙ্গায় রেললাইনের বসে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় কিশোর হৃদয় গুরুতর আহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ মে, ২০২২ | ১২:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় রেললাইনের বসে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় কিশোর হৃদয় গুরুতর আহত

আলমডাঙ্গার লালব্রিজের অদূরে রেললাইনের বসে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় কিশোর হৃদয় গুরুতর আহত হয়েছে। গতকাল ১৬ মে সোমবার বিকেল ৫টার দিকে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী গোয়ালনন্দ মেইল ট্রেনে এ দূর্ঘটনা ঘটে। আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করে।


জানাগেছে, আলমডাঙ্গা পশুহাট লালব্রিজ এলাকায় রেললাইনের পাশে ঝুপড়ি ঘর বানিয়ে গাইবান্ধা জেলার বেশ কয়েকঘর মানুষ বসবাস করে। তারা এখানে বসবাস করে কেউ দিনমুজুরের কাজ, কেউ গ্রামে গ্রামে ব্যবসা করে, কেউ ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। গাইবান্ধা জেলার আইনাল হকের ছেলে হৃদয় (১৫) ভাই ও চাচার সাথে আলমডাঙ্গা লালব্রিজের অদূরবর্তি রেললাইনের ঝুপড়িতে বসবাস করে। হৃদয় আলমডাঙ্গা পৌরসভার উন্নয়ন কাজ প্রজেক্টের ড্রেনের মিস্ত্রির জোগালে হিসেবে কাজ করে।


পৌর কাউন্সিলর খন্দকার মুজিবুল হক বলেন, হৃদয় রেললাইনের পাশের ঝুপড়ি ঘরে বসবাস করে। সে গতকাল রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। এসময় ট্রেন চলে আসলে দ্রæত সরে যেতে লাফ দিলে রেললাইনের পাশে থাকা পিলারের ধাক্কায় হৃদয় আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। সে পৌর সভার পানি নিস্কাশনের ড্রেনের মিস্ত্রীর জোগালে হিসেবে কাজ করে।


আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পশুহাট এলাকায় রেললাইনের ওপর বসে হেডফোনে গান শুনছিল। অসাবধানতায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুল্লাহ আল গালিব বলেন, কিশোর হৃদয় তার মাথায় প্রচÐ আঘাত পেয়েছে। তার ক্ষত স্থান থেকে মাত্রারিক্ত রক্তক্ষরণ হয়েছে, সাথে বমিও করছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

১ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।