লগইন
আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ আগস্ট, ২০২২ | ১২:০০ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন


আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও তার অঙ্গ সংগঠণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধ-নমিত করে উত্তোলন। সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আলমডাঙ্গা থানা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সকাল ৯ টায় উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কবিতা পাঠ, দেশাত্ববোধক গান, রচনা ও চিত্রাংক প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, থানা প্রশাসন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা ময়নদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, প.প. কর্মকর্তা হাসানুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরওয়ার্দী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, পল্লি বিদ্যুতের ডিজিএম আবু হাসান, ওজোপাডিকোর আবাসিক প্রোকৌশলী হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিদ্ধা দাস, মহিলা বিশয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাতসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মাসুদ কামাল। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।


অন্যদিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, দলীয় ও শোক পতাকা অর্ধ -নমিত করে উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। বিকালে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে চারতলার মোড় থেকে বিশাল এক শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব পৌর এলাকার সকল মসজিদে, মাদ্রাসায় দোয়া মাহফিল ও মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, নির্বাহী সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ডা. অমল কুমার বিশ^াস, রিপন আলী, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন ।

পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মুসা, মহিলা বিষয়ক সম্পাদক ডালিম রানী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, খন্দকার মজিবুল ইসলাম, মহিলালীগ নেত্রী কাজল রেখা, সাহেদা ইসলাম, আনজিরা খাতুন, রাবিয়া খাতুন, জাহারানা খাতুন, আওয়ামীলীগ নেতা অ্যাড. মোকলেছুর রহমান সিরাজুল ইসলাম, মহসিন কামাল, কলেজ ছাত্রলীগের সাবেক আহব্বায়ক সোহেল রানা শাহিন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, মিলন, সাকিব, সজীব, টিটন, রঞ্জু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, কালু ঘোষ, লাভলু, আক্তারুজ্জামান, দেলায়ার মোল্লা, জাহাঙ্গীর, সোনা উল্লাহ, শহিদ মোল্লা, শাফায়েত, প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। কালিদাসপুর, ডাউকি, খাসকররা, জামজামি, বেলগাছী, কুমারী, হারদী, জেহালা, আইলহাস, ভাংবাড়িয়া, বাড়াদি, গাংনী, চিৎলা, খাদিমপুর, নাগদাহ, সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে।


এদিকে আলমডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা জামে মসজিদে সকালে কুরআন খতম, আলোচনা সভা ও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাসুদ কামাল, মাওলানা আরাফাতুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার হাফেজ ওমর ফারুকের উপস্থাপনায় কুরআন তিলওয়াত করেন এরশাদপুর জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২১ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২১ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।