লগইন
আলমডাঙ্গায় মা ও ছোট ভায়ের কারসাজির মামলায় হায়রানির শিকার হচ্ছেন হাড়গাড়ি গ্রামের হাসিবুল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মা ও ছোট ভায়ের কারসাজির মামলায় হায়রানির শিকার হচ্ছেন হাড়গাড়ি গ্রামের হাসিবুল

আলমডাঙ্গায় মা ও ছোট ভায়ের কারসাজির মামলায় হায়রানির শিকার হচ্ছেন হাড়গাড়ি গ্রামের হাসিবুল। মায়ের নিকট থেকে জমি লিখে নিয়ে সেই জমি ভোগ করতে মাকে দিয়েই বড় ভাই হাসিবুলের নামে মিথ্যা মামলা করিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

হয়রানির শিকার হাসিবুলের ছেলে লাদেন লিখিত অভিযোগ জানান, তার দাদী জবেদা বেগম ও দাদীর তিন ভাই মিলে জমি ক্রয় করেন। জবেদা বেগম রাস্তার পাশে তার অংশের জমি নিয়ে বসবাস করতে থাকে। জবেদা বেগমের দুই ছেলে আমার পিতা হাসিবুল ও চাচা নজিবুল। গোপনে নজিবুল তার মা জবেদা বেগমের নিকট থেকে বাড়ির জমি রেজিস্ট্রি করে নেয়। যার ফলে আমার পিতা গ্রামের অন্য জায়গায় জমি ক্রয় করে বাড়ি করে বসবাস করছে।

নজিবুল তার মামাদের বাড়ি থেকে বের হওয়ার পথ দখল করে বাড়ি করতে গেলে আমার পিতা হাসিবুল ও পিতার মামারা বাধা দেয়। পরে নজিবুল আলমডাঙ্গা থানায় গত বছর আমার পিতায় ও দাদীর ভাইদের বিরুদ্ধে মারধর করেছে বলে অভিযোগ করে। পরে আলমডাঙ্গা থানার তৎকালিন অফিসার ইনচার্জ আলমগীর কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধান করে দেন। পথের জমিতে বাড়ি করতে না পেরে ক্ষিপ্ত হয়ে উঠে নজিবুল। তিনি আমার দাদী জবেদা বেগমকে ফুঁসলিয়ে বড় ভাই হাসিবুলের নামে মিথ্যা মামলা দায়ের করান। মামলায় আমার দাদী আমার পিতা হাসিবুলকে নেশাখোর, নেশার টাকা জোগাড় করতে দাদাকে মারধর করে বলে উল্লেখ করেছে। আমার পিতা হাসিবুল গ্রামের পশ্চিমপাড়া মসজিদের একজন নিয়মিত মুসল্লি। আমার পিতা ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আমি আমার পিতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা সঠিক তদন্ত পূর্বক প্রশাসনের নিকট বিচারের দাবী জানাচ্ছি।


এবিষয়ে হাড়গাড়ি গ্রামের ইউপি সদস্য মহাবুবুর রহমান জানান, হাসিবুল ইসলাম ৫ ওয়াক্ত নামাজ পড়ে। হাসিবুল গ্রামের একটি ভাল ছেলে। হাসিবুল কোন নেশার সাথে জড়িত না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ক্যাবের সমীক্ষা

১৭ মিনিট আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১৮ মিনিট আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

১ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

১ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

২ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

২ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।