সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাস্ক পরিধান না করার অপরাধে ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
আলমডাঙ্গায় মাস্ক পরিধান না করে বাইরে ঘুরাফেরা করার অপরাধে ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩০ মে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের শরীলে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। সেই সাথে নতুন রোগ বøাক ফাংঙ্গ দেখা দিয়েছে। এরই মধ্যে প্রশাসনও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে জরিমানা করা হয়। আর্থিক দন্ড প্রদানকারি পথচারী সবুজ ৩শ টাকা, ওমর আলী ১শ টাকা, জুয়েল রানা ১শ টাকা, সুজন ১শ টাকা, আব্দুস সালাম ১শ টাকা, শাওন ৫০ টাকা, কবীর ৩শ টাকা, শাহাদৎ ৫০ টাকা, আরিফুল ১শ টাকা, বকুল ১শ টাকা, স্বপন ৫০ টাকা, সোহেল ১শ টাকা, মনিরুজ্জামান ৫০ টাকা, জাকারিয়া ১শ টাকা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন
২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
১৩ ঘন্টা আগে