ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জুয়াড়ির কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত ২ জুয়াড়ির কারাদন্ডাদেশ প্রদান করেছে। ১৩ ডিসেম্বর রবিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গা শহরের কলোনিতে জুয়ার আড্ডা বসেছে – এ ধরের সংবাদ গোপন মাধ্যমে জানতে পেরে থানা পুলিশ অভিযান চালিয়ে দুজন জুয়াড়িকে আটক করেন। এরা হলেন নিরঞ্জন ব্যাধের ছেলে শিবু ব্যাধ (৩০) ও মানিক ব্যাধের ছেলে সুজন ব্যাধ (৩৬)।
বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে সুজন ব্যাধ ও শিবু ব্যাধ উভয়কে ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১২ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে