সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভাতিজার মৃত্যুর ১০ দিনের মাথায় করোনায় চাচার মৃত্যু
আলমডাঙ্গায় ভাতিজার মৃত্যুর ১০ দিনের মাথায় করোনায় চাচার মৃত্যু হল।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে হাশেম আলী (৫৫) গত ১ সপ্তাহ পূর্বে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। ওই অবস্থায় করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ৭ জুলাই দুপুরে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বিকেল ৪টার দিকে তার মৃত্যু ঘটে।
গ্রামসূত্রে জানা যায়, হাশেম আলীর ছোট ভাই হাকিম আলীও করোনার উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এ মৃত্যুর ৯ দিন পূর্বে করোনায় মৃত হাশেম আলীর ভাতিজা আব্দুল্লাহ আল মামুন করোনার উপসর্গ নিয়ে গত ২৭ জুন মারা গেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৬ ঘন্টা আগে