লগইন
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন

“মুজিব বর্ষের আহব্বান, যুব কর্মসংস্থান, এই ¯স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও প্রশিক্ষত যুবকদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর আলমডাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহব্বানে মুক্তিসংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় এদেশের যুবসমাজ ত্যাগ, তিতিক্ষা ও আত্মোৎসর্গের বিনিময়ে ১৯৭১ সালে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। তিনি আরও বলেন ‘বাংলাদেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশই যুবসমাজ।  আগামী ২০৪৩ সাল পর্যন্ত যুবসমাজের সংখ্যাগত আধিক্যের এ ধারা অব্যাহত থাকবে।  বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন করতে এ জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে হবে। ’সম্মানিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান  অ্যাড. সালমুন আহম্মেদ ডন। এসময় তিনি বলেন, ‘যুব সমাজ জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তারা সাহসী, বেগবান, প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময় ও সৃজনশীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। স্বাগত বক্তব্য রাাখেন যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান। সহকারী যুবউন্নয়ন অফিসার আলা উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন  অগ্রনী ব্যাংক আলমডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার  আনোয়ার জাহিদ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক  মনিরুল ইসলাম, দেশসেবা সংস্থার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে  ৩২ জন যুব ও যুব মহিলাদের ৬০ হাজার টাকা করে ১৭ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৩ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৩ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৬ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৭ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৮ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৮ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৯ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।