লগইন
আলমডাঙ্গায় নারী উদ্যোক্তার সিস্টার কিচেনের আউটলেট পুড়ে গেছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ আগস্ট, ২০২২ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নারী উদ্যোক্তার সিস্টার কিচেনের আউটলেট পুড়ে গেছে


আলমডাঙ্গার নারী উদ্যোক্তা দুই বোনের স্বপ্নের 'সিস্টার্স কিচেন'র আউটলেট পুড়ে গেছে। নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়ার প্রতীক হয়ে ওঠা আলমডাঙ্গার ওয়াপদা এলাকায় অবস্থিত সিস্টার্স কিচেনের আউটলেটটি ১৭ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে আগুনে পুড়ে যায়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হওয়ার সংগে সংগে ৯৯৯ এ রিং করে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। কিন্ত আলমডাঙ্গার অতি সুপরিচিত 'ওয়াপদা' জায়গাটি প্রথমে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চিনতে পারেননি। চিনে চিনে আসতে আসতে তাদের সময় লাগে ৪৫ মিনিট। তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।


জানা গেছে, আলমডাঙ্গার থানাপাড়ার উচ্চ শিক্ষিত মেয়ে দিলরুবা চাকরীর দিকে না গিয়ে 'সিস্টার্স কিচেন নাম দিয়ে হোম মেইড খাবারের ব্যবসা শুরু করেন। জন্মদিনের কেক ও পিজ্জার জন্য দিলরুবার নাম অল্পদিনেই চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি তার ব্যবসা বাড়ি থেকে শহরের ওয়াপদাতে স্থানান্তর করেন। সিস্টার্স কিচেনের আউটলেটটিতে বিকেল থেকে রাত অবধি ভোজন রসিকদের ভীড় জমে থাকে।


নারী উদ্যােক্তার এই উত্থানকে স্বাগত জানিয়ে সিস্টার্স কিচেনের পাশে দাঁড়ায় আলমডাঙ্গা মৎস অধিদপ্তর। মৎস অধিদপ্তরের আর্থিক সহযোগীতায় ওয়াপদায় গড়ে ওঠে সিস্টার্স কিচেনের আউটলেট।

দিলরুবা নারী উদ্যোক্তা হিসেবে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিকবার পুরস্কৃত হয়েছেন। সিস্টার্স কিচেন আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পেছনে ফায়ার সার্ভিসকেও অনেকাংশে দায়ি করছেন প্রত্যক্ষদর্শীরা।


সিস্টার্স কিচেনের স্বত্তাধিকারী দিলরুবা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আলমডাঙ্গার ওয়াপদা জায়গাটি প্রথমে চিনতে পারেন নি। তারা মোবাইলে বারবার জানতে চাচ্ছিলেন, ওয়াপদা জায়গাটি কোথায়?


ফায়ার সার্ভিসের ঢিলেমিতে আউটলেটটি পুরোপুরি পুড়ে যাওয়ার যথেষ্ট সময় পেয়েছে বলে অভিযোগ উঠেছে।


আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, একবার জানতে চাওয়ার পরই আমরা ওয়াপদার ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপরও কেন এমন অভিযোগ উঠছে তা বোধগম্য নয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২১ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২১ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।