লগইন
আলমডাঙ্গায় দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন কর‌লেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ আগস্ট, ২০২২ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন কর‌লেন এমপি ছেলুন জোয়ার্দ্দার


আলমডাঙ্গায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১১ আগস্ট বৃহস্পতিবার বেলা ১০টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ম্যুরালের আবরণ উন্মোচন করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছেন বঙ্গবন্ধু। প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। এই আগস্টে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে এদেশের মানুষ তাঁকে ভুলে যাবে, আওয়ামীলীগের অবদান ভুলে যাবে। কিন্তু তারা জানতো না যে জঘন্য হত্যাকান্ড ঘটিয়ে, বিশ্বাসঘাতকতা দিয়ে সঠিক ইতিহাস চিরদিন চেপে রাখা যায় না। আজ চক্রান্তকারীসের অবস্থা কী তা দেশবাসী জানে। বঙ্গবন্ধুকে আওয়ামীলীগকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যায় না।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে ম্যুরাল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান লালন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা মঈন উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, মাহমুদুল হাসান চঞ্চল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি কৃষি সম্প্রসার কর্মকর্তা সোহেল রানা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, মৎস্য সম্প্রসার কর্মকর্তা আব্দুল মালেক, প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শরিয়তুল্লাহ, ডা. বায়েজিদ খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, খাদ্য কর্মকর্তা(ওসিএলএসডি) লিটন কুমার, জনস্বাস্খ্য উপ-সহকারী প্রকৌশলী হাসিবুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নান, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, অটাল, সজিব, টিটন, রঞ্জু প্রমুখ।


বঙ্গবন্ধুর স্মৃতিকে বর্তমান ও ভবিষ্যযত প্রজন্মের মানসপটে চির অম্লান করে রাখার জন্য ‘মুজিব বর্ষ ২০২০’ কে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ম্যুরালটির মাধ্যমে বর্তমান প্রজন্মের শিশুরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস বিষয়ে আরও বেশি জানতে উৎসাহী ও অনুপ্রাণিত হবে। সেই অনুযায়ী মার্বেল পাথর সম্বলিত মনোরম স্থাপত্য শৈলীর একটি নান্দনিক স্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়েছে। ম্যুরালটি স্থাপনে অনন্য ভূমিকা রেখেছেন জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নজরুল ইসলাম। তিনি নির্ধারিত কাজের বাইরেও অতিরিক্ত সুদৃশ্য বেষ্টনী নির্মাণসহ আল্যকসজ্জা করে ম্যুরাল স্থাপনাটি দৃষ্টিনন্দন করে তুলেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২৩ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২৩ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।