সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ছেলে বাঁচাতে পুলিশ সুপারের নিকট অভিযোগ করলেন পিতা
আলমডাঙ্গা ওসমানপুর ফাঁড়ি পুলিশের অত্যাচার থেকে ছেলে বাঁচাতে পুলিশ সুপারের নিকট অভিযোগ করলেন পিতা। গত ২৮ ফেব্রæয়ারি রাতে হারদী ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ওমর মালিথা, হাসান ও হান্নানের পরামর্শে কুসুম তার স্বামী আক্তারুলকে ক্যাম্পু পুলিশ দিয়ে ধরিয়ে নির্যাতন করে। পরে ৩ মার্চ আক্তারুলের পিতা ওসমান মন্ডল পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, লক্ষিপুর গ্রামের ওসমান মন্ডলের ছেলে আক্তারুলের সাথে ৩ বছর আগে কুষ্টিয়া জেলার ইবি থানার গোস্বামী দুর্গাপূজারের কুসুম খাতুনের বিয়ে হয়। ৩ বছরের সাংসারিক জীবনে তাদের এক সন্তান রয়েছে। স্বামীর সাথে ঝগড়া করে কুসুম খাতুন স্বামী গৃহ ছেড়ে চলে যায়। সে সময় শ্বশুর তাকে বাড়ি নিয়ে যায়।
কিন্তু লক্ষ্মীপুর গ্রামের ওমর মালিথা, হাসান, ওসমানপুরের হান্নানের পরামর্শে গত ২৮ ফেব্রুয়ারি ওসমানপুর প্রাগপুর ক্যাম্প পুলিশ দিয়ে আক্তারুলকে আটক করে। পরে অমানসিক নির্যাতনের ফলে তিনি অসুস্থ হলে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছেলের উপর অমানুষিক অত্যাচার দেখে পিতা বাদি হয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৪৭ মিনিট আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৪৯ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১ ঘন্টা আগে