সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় খাওয়ার জন্য কচ্ছপ ক্রয় করে জরিমানা গুনলেন কলেজপাড়ার বিনয় কুমার বিশ্বাস
আলমডাঙ্গায় খাওয়ার জন্য কচ্ছপ ক্রয় করে জরিমানা গুনলেন কলেজপাড়ার বিনয় কুমার বিশ্বাস। সাড়ে ৫শ টাকায় দুটি কচ্ছপ ক্রয় করে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা জরিমানা দিয়েছেন। ১৭ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
জানাগেছে, পৌর এলাকার কলেজপাড়ার সমরেশ চন্দ্র বিশ^াসের ছেলে বিনয় বিশ^াস(৫৫) সোনা পট্টিতে ফুলের ব্যবসা করে। ১৭ মার্চ বিকালে খাওয়ার জন্য সে ২টি বন্য প্রাণী কচ্ছপ ক্রয় করে। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আমিরুল ইসলাম বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগকে জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর বন বিভাগের সহকারী কর্মকর্তা শাকিল পারভেজকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতে বন্য প্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে বিনয় কুমার বাড়ি চলে যান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৪৫ মিনিট আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৪৭ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১ ঘন্টা আগে