সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ক্রেতাসেজে গ্যারেজ থেকে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি
আলমডাঙ্গা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড ষ্টেশন সড়কে তমিজের মটর গ্যারেজ থেকে ক্রেতাসেজে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২১ ডিসেম্বর সোমবার দুপুরে আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত তমিজউদ্দিনের মোটরসাইকেল গ্যারেজ থেকে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
জানাগেছে, প্রতিনিদের ন্যায় গ্যারেজ মার্লিক তমিজ উদ্দিন দুপুরে বাড়িতে যায়। গ্যারেজে তার দুটি কর্মচারী ছিল। এসময় মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোটরসাইকেল কেনার জন্য গ্যারেজে আসে। মালিক না থাকায় কর্মচারীদের নিকট বিক্রয় যোগ্য মোটরসাইকেল আছে কিনা জানতে চায়। এসময় কর্মচারী দুজন প্রথমে ২টি মোটরসাইকেল দেখায়। মোটর সাইকেল দুটি চালিয়ে দেখে বলে এ মোটরসাইকেল নিব না। অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল থাকলে নিব।
পরে কর্মচারী অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের চাবি দিলে চোর চক্রের সদস্য চালানোর জন্য নিয়ে গিয়ে আর ফেরেনি। লাল রঙ্গের কুষ্টিয়া ল- ১১-৭০৭১ নাম্বারের এপাচি মোটরসাইকেল নিয়ে চোর চক্রের সদস্য ভেগে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর যখন যুবকের ফিরে আসার কোনো লক্ষণ না পান তখন গ্যারেজ মালিক তমিজউদ্দিনকে জানায়। এলাকাবাসীর ধারণা উঠতি বয়স্ক মাদকসেবীদের এই চুরির ঘটনার সাথে সম্পৃক্ততা রয়েছে। এবিষয়ে রাতে গ্যারেজ মালিক সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৪ ঘন্টা আগে