লগইন
আলমডাঙ্গায় উপনির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ২০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় উপনির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত


আলমডাঙ্গার ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে উপনির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের রুমে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি হুমায়ন কবীর, নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, আনসার ভিডিপি অফিসার মিলন হোসেন।


উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী বলেন, আগামী ২০ অক্টোবর ডাউকি ইউনিয়নে চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাঠে পর্যাপ্ত পরিমানের আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত থাকবেন। সেই সাথে মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের টিম। সকল ভোটাররা যাতে সুষ্টভাবে তাদের ভ্টো দিতে পারে আমরা সেই ব্যবসা করবো। নির্বাচনের মাঠে কোন প্রার্থী বা কোন ব্যক্তি বিশৃঙ্খলা করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস বলেন, ডাউকি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইউনুস আলী, আনারস প্রতিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইন, ঘোড়া প্রতিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ও মোটর সাইকেল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দীন।


অন্যদিকে, খাদিমপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের তালা প্রতিকে সাধারণ সদস্য প্রার্থী মিরাজুল হক, ফুটবল প্রতিকে সাধারন সদস্য প্রার্থী শহিদুল ইসলাম ও মোরগ প্রতিকে সাধারন সদস্য প্রার্থী শিমুল ইসলাম ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

৫৭ মিনিট আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

৫৮ মিনিট আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

১ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

১ ঘন্টা আগে
পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৮ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৮ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১২ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১৩ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।