লগইন
আলমডাঙ্গায় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

আলমডাঙ্গায় আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১৮ জুলাই মঙ্গলবার ভোররাতে নিজ ঘরের আড়াই উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এঘটনাটি ঘটেছে পৌর এলাকার এরশাদপুর গ্রামে । এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।


নিহত গৃহবধূ সোনিয়া খাতুন (২৫) এলাকার এরশাদপুর গ্রামের টিটুর স্ত্রী। উপজেলার খাসকররা ইউনিয়নের হাকিমপুর গ্রামের ইমান আলীর মেয়ে।


এলাকাবাসী জানায়, পৌর এলাকার এরশাদপুর গ্রামের হবি উদ্দিনের ছেলে টিটুর সাথে দুই বছর আগে সোনিয়া খাতুনের বিয়ে হয় । বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সাথে সোনিয়ার মনোমালিন্য চলে আসছিল।

মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় টিটু তার স্ত্রীকে ঘরে রেখে বাড়ির পাশে মুরগী খামারে যান। বাড়িতে এসে সোনিয়াকে ডাকতে গেলে সে দরজা বন্ধ পায়। এসময় টিটু প্রতিবেশীদের সহযোগিতায় ঘরে দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায় সোনিয়া খাতুন উড়না দিয়ে আড়াই ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।


নিহতের স্বামী টিটু বলেন, সকালে মুরগী খামারে পানি দিতে যায়। ফিরে এসে ঘর বন্ধ দেখতে পাই। প্রতিবেশীদের সহযোগীতায় ঘরের দরজা ভেঙে সোনিয়া খাতুনকে উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখি। তার স্ত্রী সোনিয়া খাতুন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।


নিহত সোনিয়ার পিতা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিকভাবে নির্যাতন করতো। আমার মেয়েকে পরিকল্পিকভাবে হত্যা করে আত্মহত্যা বলে দাবি করছে। তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি মেয়ের লাশের ময়না তদন্ত শেষে নিজ গ্রাম হাকিমপুর নিয়ে দাফন করবেন বলে জানান।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, এরশাদপুর গ্রামে এক গৃহবধু গলায় উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে এটি হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

১ ঘন্টা আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

১ ঘন্টা আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

২ ঘন্টা আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

৩ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

৩ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

৪ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৫ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।