লগইন
আলমডাঙ্গার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির  নির্বাচন বানচালের ষড়যন্ত্র
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন বানচালের ষড়যন্ত্র

আলমডাঙ্গার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘ ২৪ বছর ধরে ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জয়নাল আবেদীন চৌধুরী বাবলু। তার মেয়াদকালে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাসহ প্রতিষ্ঠানের অবোকামোর কোন উন্নতি হয়নি। বিদ্যালয়ে এ যাবৎকালে কোন ম্যানেজিং কমিটির কোন নির্বাচন ও হয়নি। গ্রামবাসি ও অভিভাবক মহল এবার একটি সুষ্ট নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ঐক্যমতে পৌছান। কিন্তু বাধা হয়ে দাড়ান সাবেক সভাপতি বাবলু চৌধুরী ও তার কিছু অনুসারী।


প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন করতে তফশীল ঘোষনা, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, এলাকায় মাইকিং ও বিদ্যালয়ে নোটিশ টাঙানোসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হয়। এরপর গত ১৭ সেপ্টেম্বর বিদ্যালয়ে নির্বাচনের দিন ধার্য করা হয়। এর ভেতর বাবলু চৌধুরীর পক্ষের ওই চক্র হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের চক্রান্ত করতে থাকেন। বাবলু চৌধুরী তার ভাতিজা আনিসুর রহমানের নাম ব্যবহার করে নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন। পরে জানতে পেরে আদালতে গিয়ে আনিসুর রহমান ওই আবেদন তুলেন নেন। এরপর গত ২৩ সেপ্টেম্বর পুনরায় নির্বাচনের দিন ধার্য করা হয়। বাবলু চৌধুরী তার অনুসারী সদস্য প্রার্থী ছত্রপাড়া গ্রামের শরিয়তকে দিয়ে নির্বাচনের আগের দিন আবারও আদালতে স্থগিত চেয়ে আবেদন করেন। এঘটনায় গ্রাম জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।


ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গ্রামবাসী ও অভিভাবকবৃন্দ ঐক্যভাবে গণস্বাক্ষার গ্রহন করেছে। যা আজ জেলা প্রশাসক, আদালতে ও জেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৫৫ মিনিট আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৫৬ মিনিট আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৩ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৩ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৫ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৫ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১৩ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৪ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৪ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।