লগইন
আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই: রাষ্ট্রীয় মার্যদায় দাফন সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই: রাষ্ট্রীয় মার্যদায় দাফন সম্পন্ন

আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই (ইন্নালিল্লাহি--- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৮৩ বছর। ৯ অক্টোবর শনিবার রাত ১ টার দিকে আলমডাঙ্গার কেন্দ্রীয় মসজিদপাড়ার নিজ বাস ভবনে তিনি মৃত্যু বরণ করেন। ১০ রবিবার অক্টোবর বেলা ১১টার দিকে কালিদাশপুর উত্তর পাড়া কবরস্থান প্রাঙ্গনে গার্ড অফ অনার শেষে দাফন সম্পন্ন হয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা কালিদাশপুর উত্তর পাড়ার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরের কেন্দ্রীয় মসজিদপাড়ায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন লিভার ওকিডনি রোগে ভূগছিল। সম্প্রতি কিডনি অপারেশনও করেছিল। শনিবার রাত ১০ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে অক্সিজেন দেওয়া হয়। পরে রাত ১টার দিকে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিকে নিয়ে যাবার চেষ্টাকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ২ বার নির্বাচিত হয়েছিল। তিনি চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্দা কমান্ডের ডেপুটি কমান্ডার অর্থ হিসেবে দায়িত্বে ছিলেন। মরহুম মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে নুর আব্দুল্লাহ স্বাস্থ্য সহকারী হিসেবে চাকুরী করেন, মেজো ছেলে ত বছর আগে কুতুব উদ্দিন হৃদরোগে ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। সেজো ছেলে শাহ আলম বাংলাদেশ বেলওয়ে পুলিশ খুলনা জেলার আরএসবি কর্তরত আছেন। ছোট ছেলে মোহাম্মদ আলী বুলবুল বাংলাদেশ বেলওয়ে পুলিশ পাকশি জেলায় কর্তরত আছেন।


১০ অক্টোবর রবিবার বেলা ১১ টার দিকে তার নিজ গ্রাম কালিদাশপুর উত্তর পাড়া ঈদগা ও কবরস্থানে রাষ্ট্রিয় মার্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারে অংশ নেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আবু হোসেন, আলমডাঙ্গার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা সাবেক চেয়ারম্যান মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ডাঃ সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, আনছার আলী, ওয়াজেদ আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী, বীর মুক্তিযোদ্ধা নাজিমদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাইজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওহিমদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সিরাজ উদ্দিন, সাহাদৎ হোসেন, মহসীন আলী, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, আলমডাঙ্গা পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, কালিদাশপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দিপক , সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের আহব্বায়ক জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক একেএম রাসেল পারভেজ রাজু প্রমুখ।

পরে জানাযা শেষে দাফন কার্য সম্পাদন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বড় ছেলে নুর আব্দুল্লাহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ক্যাবের সমীক্ষা

২৮ মিনিট আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২৯ মিনিট আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

১ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

১ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

২ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

২ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।