সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার ডাউকি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিস রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ২৯ অক্টোবর গভীর রাতে কেবা কাহার ডাউকি গ্রামের ফারুক মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামীলীগের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান ৩০ অক্টোবর আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেক করেন, ডাউকি ইউনিয়েনের ১ নং ওয়ার্ড ডাউকি পশ্চিমপাড়ার ফারুক মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামীলীগের অফিস ছিল। যা ডাউকি ইউনিয়নের উপনির্বাচনে নৌকা প্রতীকের অফিস হিসেবে ব্যবহার করা হয়েছে। গত ২৯ অক্টোবর দিনগত রাতে কে বা কাহারা আগুন দিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের অফিসটি পুড়িয়ে দেয়।
আগুনে অফিসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ছবি ও উপনির্বাচনে নৌকা প্রতীকের পোষ্টার, ফেস্টুন পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে অভিযোগে কারো নাম উল্লেখ করেননি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড
৫১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
২ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১৬ ঘন্টা আগে