লগইন
আলমডাঙ্গার গোবিন্দপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন্দ্র নাথের পরলোক গমণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ আগস্ট, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার গোবিন্দপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন্দ্র নাথের পরলোক গমণ


আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন্দ্র নাথ চৌধুরী পরলোক গমণ করেছেন। গত বুধবার রাত পৌনে বারটার দিকে তিনি ভারতের কল্যাণী হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

জানা গেছে,আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের ধীরেন্দ্র নাথ চৌধুরী একচন প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। সর্বশেষ ডামোস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরীরত অবস্থায় অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত গুনি একজন শিক্ষক। অবসরের পর তিনি দীর্ঘদিন বয়সজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৫ দিন আগে তিনি চিকিৎসার জন্য ভারতে গমণ করেন। সেখানে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে ডাক্তার তাঁকে গভীর পর্যবেক্ষণে রাখেন।

এরই এক পর্যায়ে বুধবার রাতে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে জামাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্বজনরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।