লগইন
আলমডাঙ্গার খোরদে শাবলের আঘাতে বড়ভাইকে হত্যা মামলার আসামি ছোট ভাই আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার খোরদে শাবলের আঘাতে বড়ভাইকে হত্যা মামলার আসামি ছোট ভাই আটক

আলমডাঙ্গার খোরদ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে শাবলের আঘাতে হত্যা মামলার আসামি ছোট ভাই তরিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। ১৩ ডিসেম্বর রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে বড় ভাই শাহাবুল ইসলাম বাড়ির পাশে পানবরজে কাজ করতে গেলে ছোট ভাই তরিকুল ইসলাম তাকে শাবল দিয়ে মাথায় আঘত করে।

স্থানিয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখনে চিকিতসাধীন অবস্থায় ১৬ ডিসেম্বর বুধবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের বড় ছেলে সোহান হোসেন বাদি হয়ে শুক্রবার রাতে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছে।


জানা যায়, গত রবিবার সকালে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের মসজিদ পাড়ায় শরিকানা জমি ভাগাভাগি নিয়ে আব্দুল লতিফের ২ ছেলে শাহাবুল ইসলাম ও তার ছোট ভাই তরিকুল ইসলামের বিরোধের সৃষ্টি হয়। ওই দিন বিকেল ৪ টার দিকে শাহাবুল ইসলাম বাড়ির পাশের পানবরজে কাজ করতে যায়। সে সময় ছোট ভাই তরিকুল ইসলাম গিয়ে তাকে শাবল দিয়ে মাথায় আঘত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

পরে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখনে চিকিত্যসাধীন অবস্থায় গত বুধবার রাতে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাশ গ্রামে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৮ টার দিকে জানাজা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।


এদিকে, মামলা দায়েরের পর ওই রাতেই আলমডাঙ্গা থানার এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযুক্ত ছোট ভাই তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে। আজ রবিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে উপস্থিত করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১৪ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।