লগইন
আলমডাঙ্গার খেজুরতলা স: প্রা: বি:“র প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎয়ের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার খেজুরতলা স: প্রা: বি:“র প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎয়ের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বিষয়ে প্রমাণ মিলেছে। ২ নভেম্বর উপজেলা শিক্ষা অফিসের দুই সদস্য বিশিষ্ঠ তদন্তর কমিটি তদন্ত করে এ অর্থ আত্মসাৎয়ের প্রমাণ পেয়েছে। বিদ্যালয়ের বরাদ্দকৃত অর্থের ৪০ হাজার টাকার হিসাব দিতে পারেনি প্রধান শিক্ষক তাসলিমা খাতুন।


অর্থ আত্মসাৎয়ের বিষয়ে খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা দুইজন সিনিয়র সহকারি শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম ও হুমায়ন কবীরকে তদন্তের দায়িত্ব দিয়ে দুই সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করেন।


গত ২ নভেম্বর তদন্ত কমিটির সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী দুই শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম ও রশিদুল ইসলাম তদন্ত শুরু করেন। সকাল থেকে বিকাল অবদি সমস্ত কাগজ পত্র, বিল ভাউচার দেখে হিসাব তদন্ত কার্যক্রম পরিচালনা ।


তদন্ত কায়ক্রম শেষে তদন্ত কমিটির সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম জানান, সকাল থেকে তদন্ত তদন্ত কার্যক্রম শুরু করা হয়। সর্ব শেষ খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুনের বিরুদ্ধে মোট ৪০ হাজার টাকা তসরুপের প্রমাণ মিলেছে। তিনি আরো জানান, তদন্ত প্রতিবেদন পাঠানোর পর উপজেলা শিক্ষা অফিস তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিবেন তা পরবর্তীতে জানানো হবে।


আলমডাঙ্গা খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিযোগে জানা যায়, গত অর্থ বছরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নে পিইডিপি ও ¯িøপের ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ভ্যাট ও আয়কর বাদ দিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ পাই বিদ্যালয়। তার মধ্যে থেকে বিভিন্ন কাজে খরচ করা হয় ৬৩ হাজার ৯ শ ৬৩ টাকা। বর্ষা মৌসুম ও বিভিন্ন কারণে বাকী টাকা খরচ করা করেনি। অবশিষ্ট ৬২ হাজার ৩ শ ৮৭ টাকার তছরুপ করেছেন প্রধান শিক্ষক তাছলিমা খাতুন। তিনি বাজেটের কাগজপত্র, বিল ভাউচার স্বাক্ষর করে আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসে জমা দেন। মাসিক সভায়ও তাছলিমা খাতুন অবশিষ্ট টাকার কোন হিসাব দিতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। সাবেক সভাপতি আব্দুল জলিলও তার বিদায় বেলায় জানিয়ে যান যে, তার সময়ের শেষ অর্থ বছরেও তাছলিমা খাতুন এক লক্ষ টাকা তুলে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।


প্রধান শিক্ষক তাছলিমা খাতুন ওই টাকা জায়েজ করতে উপজেলা শিক্ষা অফিসারের দোহায় দেন। তিনি উপজেলা শিক্ষা অফিসারের কথামত ওই টাকা ব্যয় করেছেন বলে জানান। এতে সভাপতিসহ ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিবাদ করেন। তারা বলেন, বিদ্যালয়ের কোন কাজে টাকা খরচ করা হয়েছে সেই জায়গা দেখিয়ে দেন। প্রধান শিক্ষক এসময় ভুয়া বিল ভাউচার মাসিক সভায় জমা দেন। বিল ভাউচারে ক্রয় কমিটির কোন স্বাক্ষর না থাকায় মাসিক সভায় তা গ্রহণ করা হয় নাই।


এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা জানান, খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সদস্যদের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎয়ের বিষয়ে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে তদন্ত করার জন্য দুই সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করে হয়। ওই তদন্ত কমিটি ২ নভেম্বর বিদ্যায়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎয়ের বিষয়ে তদন্ত করেছেন। তদন্ত রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

১ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

১ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৪ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৪ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৫ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৬ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৬ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১৪ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৫ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৫ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।