লগইন
আলমডাঙ্গার উদয়পুর গ্রামে বিদ্যালয়ের খেলার মাঠ না থাকায় জমি ক্রয়ের সিদ্ধান্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার উদয়পুর গ্রামে বিদ্যালয়ের খেলার মাঠ না থাকায় জমি ক্রয়ের সিদ্ধান্ত

আলমডাঙ্গার উদয়পুর গ্রামবাসির প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ। গ্রামে খেলার মাঠ নেই। তাই প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সম্প্রসারণের জন্য ২ বিঘা জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসি। জানা যায়, আলমডাঙ্গার উপজেলার হারদী ইউনিয়নের বর্ধিষ্ণু গ্রাম উদয়পুর। এই গ্রামের অনেক জন ব্যক্তি চাকরি জীবনে বেশ ভালো অবস্থানে রয়েছেন। গ্রামের বেশ কিছু শিক্ষার্থি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শিক্ষা ও সংস্কৃতিতে আশপাশের গ্রামের চে উদয়পুর বেশ এগিয়ে। অথচ, উদয়পুর গ্রামটিতে কোন খেলার মাঠ নেই। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠও খুবই ছোট্ট। গ্রামের শিক্ষার্থিসহ তরুণ প্রজন্মের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কথা চিন্তা করে বয়োজৈষ্ঠরা প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট খেলার মাঠটিকে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ৬ নভেম্বর শুক্রবার বিকালে “আমরা সবাই ভাই ভাই উদয়পুর প্রাইমারি স্কুলে খেলার মাঠ চাই” এ ¯েøাগানকে সামনে রেখে উদয়পুর স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মাঠ সম্প্রসারন কমিটির প্রধান সমন্বয়ক অ্যাড মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা প্রশাসনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা হাজী মোঃ হেদায়েতুল ইসলাম। এ সময় তিনি বলেন, বর্তমান ও আগামি প্রজন্মের প্রয়োজনে খেলার মাঠ সম্প্রসারণের বিকল্প নেই। কিন্তু বর্তমান সময়ে কেউ ২/৪ বিঘা জমি দান করবেন এমন দাতাও খুঁজে পাওয়া অসম্ভব । এমতাবস্থায় গ্রামের সক্ষমদের এগিয়ে আসা ছাড়া গত্যন্তর নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছোট খেলার মাঠ সংলগ্ন ২ বিঘা জমি ক্রয় করে মাঠটি সম্প্রসারণের। এখানে পানের বরোজসহ যাদের ফসলি জমি আছে তার পরিবর্তে অন্যত্র আরও ভালো জমি কিনে দিয়ে হলেও ওই জমি খেলার মাঠ হিসেবে ক্রয় করা হবে। এটা গ্রামবাসির সর্বসম্মত সিদ্ধান্ত। কর্মঠ, সক্ষম ও সংস্কৃতবান আগামি প্রজন্মের স্বার্থে এর বিকল্প নেই। এবিষয়েটি নিয়ে ইতোমধ্যেই চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে আলোচনা করা হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি  আকছেদ আলী মাস্টার, মুক্তিযোদ্ধা মুনছুর আলী, উদয়পুর এতিমখানার সভাপতি ইসমাঈল হোসেন, সমাজসেবক বজলেম হোসেন বিশ^াস, সাবেক মেম্বার মজিবর রহমান, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী আক্তার হোসেন, আমজাদ হোসেন, আব্দুল খালেক, শামসুল হক দয়াল। মতবিনিময় সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আশরাফ আলী, সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন চয়েন, সাফায়েত হোসেন রেনজার, আব্দুল হাকিমসহ উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামের শতশত মানুষ। পরে সকলের সম্মতিক্রমে অ্যাড মোখলেচুর রহমানকে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সম্প্রসারন কমিটির আহŸায়ক করে পূর্নাঙ্গ কমিটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৩ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৩ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৬ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৭ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৮ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৮ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৯ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।