সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় একই পরিবারের ৩জনসহ জেলায় নতুন করে মোট ২৭জন করোনায় আক্রান্ত
আলমডাঙ্গায় একই পরিবারের ৩জনসহ জেলায় নতুন করে মোট ২৭জন করোনায় আক্রান্ত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। নতুন করে সনাক্ত হয়েছে ২৭জন।
আলমডাঙ্গা উপজেলায় ৯ জন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৮জন, দামুড়হুদা উপজেলায় ৫জন ও জীবননগর উপজেলায় ৫ জন।
আলমডাঙ্গায় ৯জনসহ চুয়াডাঙ্গায় নতুন ২৭ জন করোনা রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮শ ১৬ জন। ৭ আগস্ট বৃহস্পতিবার ১০জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছে ৩শ ৯৫জন। আলমডাঙ্গায় ২জনসহ জেলায় মৃত্যু হয়েছে ১২ জনের।
আলমডাঙ্গা উপজেলায় ৯ জনের মধ্যে একই পরিবারে ৩ জন, হাউসপুর ১ জন, হাটবোলিয়ায় ১ জন, পুরাতন বাজারে ১ জন, কুমারী ২ জন ও মুন্সিগঞ্জে ১ জন । আলমডাঙ্গায় উপসর্গ নিয়ে মারা গেছে ১ জন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮ জনের গাইদঘাটের ১ জন, জ্বিনতলা মল্লিকপাড়ায় ১ জন, বেলগাছী ১ জন, মুসলিমপাড়ার ১জন, হকপাড়ার ১ জন, মাদ্রাসা পাড়ার ১ জন,দৌলতদিয়ারের ১ জন ও গুলশানপাড়ার ১ জন।
দামুড়হুদা উপজেলায় ৫ জনের মধ্যে দশমির ১ জন, দর্শনা পুরাতন বাজারপাড়ার ১ জন, দর্শনার ১ জন, রামনগরের ১ জন, সদাবরির ১ জন।
জীবননগর উপজেলার ৫ জনের মধ্যে জীবন নগর হাসপাতাল পাড়ার ১ জন, শাপলাকলীপাড়ার ১ জন, পাড়া উল্লেখ না করে ঠিকানা দেওয়া ১ জন, পুরাতন তেতুলিয়ার ১ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
৭ ঘন্টা আগে