সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অবশেষে রেলওয়ের কানুনগো আলমডাঙ্গার বিবাদমান পুকুরের লীজের কাগজপত্র বুঝিয়ে দিয়ে গেলেন
আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বিবাদমান দুটি জলাশয় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঠিকাদারের নিকট হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে এ জলাশয় দুটির স্বত্ব নিয়ে বিবাদ দূর হল।
জানা যায়, গত ২০১৭ সালে বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুছ আলী আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন দুটি প্লটের দরপত্র আহ্বান করেন। বৈধ্ কাগজপত্র ও দরপত্রের মাধ্যমে শ্রেষ্ঠ দরদাতা হিসেবে রেলওয়ের ১ম শ্রেণির ঠিকাদার জাহিদ হোসেন রেন্টু জলাশয় দুটি লীজের বরাদ্ধ পান।
কিন্তু বিভিন্ন সময় বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের বদলী ও করোনা পরিস্থিতর কারণে ঠিকাদারের নিকট জলাশয় দুটি হস্তান্তর করতে বিওম্ব ঘটে। অবশেষে গতকাল সকাল ১০ টায় রেলওয়ের ফিল্ড-কানুনগো রাজীবুজ্জামান সরেজমিনে উপস্থিত থেকে ঠিকাদার জাহিদ হোসেন রেন্টুকে জলাশয় দুটির কাগজপত্র বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা এসআই সঞ্জিৎ কুমার, বিশিষ্ট ঠিকাদার আনিছুর রহমান, তাহাজ হোসেন, রেলওয়ের চেইনম্যান বাবু হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
২২ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১ দিন আগে