লগইন
অবশেষে কৃষকের মুখে হাসি ফোটালেন গাংনীর এমপি খোকন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
অবশেষে কৃষকের মুখে হাসি ফোটালেন গাংনীর এমপি খোকন

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে যে জলাবদ্ধতার সমস্যা ছিল তার সাময়িক নিরসন করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এমপি বলেন,পুকুর মালিকদের অপরিকল্পিতভাবে পুকুর তৈরী ও বাঁধের জন্য এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদি জলাবদ্ধতা নিরসন না করা হয় তাহলে অনেক ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকবে তাই পুকুর মালিকদের একটু ক্ষতি হলেও এই জলাবদ্ধতা নিরসন করতে হচ্ছে।

তিনি হাদীসের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, পুকুর অবশ্যই নিজস্ব সম্পত্তি হতে হবে।আর 'আপনার জানা সত্ত্বেও যদি কারো সম্পদ জোর করে এক ইঞ্চি দখল করে থাকেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম।' বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ও ইউপি সদস্য জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট জমির মালিকদের উপস্থিতিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি অপসারণ করে জলাবদ্ধতা সমস্যার সাময়িক সমাধান করা হয়। ইউনিয়ন পরিষদ ও এমপি খোকনের নিজেস্ব অর্থায়নে এ জলাবদ্ধতা নিরসন সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়।

ফলে রক্ষা পেল নোনার বিলের ৭ শ’হেক্টর জমির ফসল, ফুটলো কৃষকের মুখে মধুর হাসি। জমির মালিকরা বলেন, দীর্ঘদিন যাবৎ পানির নিচে আমাদের ফসলি জমি থাকার কারণে আমরা খুব সমস্যায় ভুগছিলাম এ সমস্যার সাময়িক নিরসন হয়েছে এতে আমরা খুশি হয়েছি তাই এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। তবে জমির মালিকরা জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে এমপি সাহিদুজ্জামান খোকনকে অনুরোধ জানান। ও সময় উপস্থিত ছিলেন জমির মালিকরা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।