লগইন
অবরোধ সত্বেও আলমডাঙ্গার খাসকররার অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
অবরোধ সত্বেও আলমডাঙ্গার খাসকররার অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার

সাম্প্রতিকী ডেক্স: এলাকাবাসির অবরোধ সত্বেও আলমডাঙ্গার খাসকররা অস্থায়ী পুলিশ ক্যাম্পটি প্রত্যাহার করে নেয়া হয়েছে। এলাকাবাসীর অবরোধ উপেক্ষা করে বুধবার বিকেলে ক্যাম্পের সব জিনিসপত্রসহ পুলিশ সদস্যদের উঠিয়ে নেয়া হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে মতবিরোধের কারণে ক্যাম্পটি উঠিয়ে নেয়া হল বলে জোর গুঞ্জন উঠলেও পুলিশ তা অস্বীকার করেছে।

এলাকাসূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে ক্যাম্পের পুলিশ সদস্যরা ক্যাম্প ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। খবর শুনে বুধবার সকালে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলেন যাতে পুলিশ ক্যাম্পটি প্রত্যাহার করা না হয়। অবশেষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আসার পর ক্যাম্পটি তুলে নেয়া হয়।

বুধবার সকালে ক্যাম্পটি তুলে নিতে চাইলে সকাল থেকে এলাকার নারী-পুরুষ রাস্তায় প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু বেলা ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ক্যাম্প উঠিয়ে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক খাসকররা বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, প্রায় ৩ মাস আগে এই ক্যাম্পের পুলিশ সদস্যরা ইউনিয়ন পরিষদের ছাদে রান্না করছিলেন। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু তাদের ছাদে রান্না করতে বারণ করেন। এ নিয়ে পুলিশ সদস্য ও চেয়ারম্যানের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি গড়ায় পুলিশ সুপার পর্যন্ত। ওই সময়ই পুলিশ ক্যাম্প তুলে নেয়ার জন্য আলোচনা চলছিল।

খাসকররা বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, ক্যাম্পটি চলে যাওয়ায় আমরা আবারও নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে খাসকররা বাজারে ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অগ্রণী ব্যাংকসহ ৫টি এজেন্ট ব্যাংক রয়েছে।

প্রসঙ্গত, আলমডাঙ্গা উপজেলার খাসকররা এলাকায় খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল নিত্যদিনের সঙ্গী। অপ্রতিরোধ্য এ সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে ২০১২ সালে ক্যাম্পটি খাসকররা ইউপি ভবনে স্থাপন করা হয়। দীর্ঘ ৮ বচর পর তা প্রত্যাহার করা হল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

৫৭ মিনিট আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

৫৮ মিনিট আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

১ ঘন্টা আগে
আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

২ ঘন্টা আগে
৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

২ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

৩ ঘন্টা আগে
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

৩ ঘন্টা আগে
রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৭ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৭ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।