তেল নিতে গিয়ে অনিয়ম করায় আলমডাঙ্গায় পুলিশ সদস্যসহ ৩ জনকে জরিমানা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
তেল নিতে গিয়ে অনিয়ম করায় আলমডাঙ্গায় পুলিশ সদস্যসহ ৩ জনকে জরিমানা
জ্বালানি তেলের সংকটের ভিড়ে যখন সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তখনই অনিয়মের সুযোগ নিতে গিয়ে ধরা পড়লেন এক পুলিশ সদস্যসহ তিনজন। আলমডাঙ্গা হক ফিলিং স্টেশনে একাধিকবার তেল নেওয়া ও বিপরীত দিক থেকে প্রবেশের অভিযোগে তাদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাকিল মোঃ ছফিউল্লাহ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, সকাল ৭টা থেকে হক ফিলিং স্টেশনে ৬ হাজার লিটার পেট্রোল ও ২ হাজার লিটার অকটেন বিক্রি শুরু হয়। এর আগেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন মোটরসাইকেল চালকরা। জরুরি সেবার আওতাধীন ব্যক্তিরাও তেল নিতে আসেন।
অভিযান চলাকালে দেখা যায়, এক নারী এনজিও কর্মী দীপা রানী মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুইবার তেল নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ বাইকাররা। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করে। একই সময়ে লাল্টু নামের আরেক মোটরসাইকেল চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিপরীত দিক থেকে তেল নিতে আসায় পুলিশ সদস্য তৌহিদুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এর আগে, ১৫ এপ্রিল সন্ধ্যায় জামজামি ইউনিয়নের শ্রীনগর গ্রামের শাহাবুল ষ্টোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তেল মজুদকারী ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোঃ ছফিউল্লাহ, র্যাব-১২ সিপিসি গাংনী (মেহেরপুর)-এর ডিএডি মোহাম্মদ জামাল হোসেন ও আলমডাঙ্গা থানা পুলিশ অংশ নেন।
এসময় উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও তেল এজেন্সি পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ মজুদ ও অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয়দের মতে, সংকটের সময়ে নিয়ম ভাঙার এই প্রবণতা শুধু অন্যায় নয় এটি সাধারণ মানুষের অধিকার হরণের সামিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৮ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
১০ ঘন্টা আগে