রমজানের পবিত্রতা ভুলে বিষাক্ত ব্যবসা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পচা দই-মিষ্টি বিক্রিয়ের দায়ে জরিমানা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রমজানের পবিত্রতা ভুলে বিষাক্ত ব্যবসা: আলমডাঙ্গায় পচা দই-মিষ্টি বিক্রিয়ের দায়ে জরিমানা
পবিত্র রমজান মাসেও ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রির মতো ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। জনস্বাস্থ্যের সঙ্গে চরম প্রতারণা করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে শহরের কাছারি বাজারের ‘উত্তম মিষ্টান্ন ভান্ডার’কে।
৪ মার্চ বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরের কাছারি বাজারে অবস্থিত উত্তম মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।
জানা গেছে, উত্তম কুমার পাল দীর্ঘদিন ধরে ‘উত্তম মিষ্টান্ন ভান্ডার’ পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার পচা-বাসি দই ও মিষ্টি বিক্রির অভিযোগ ওঠে। প্রশাসন কয়েক দফা জরিমানা ও দোকান সাময়িক বন্ধ করে দিলেও তিনি সংশোধন হননি বলে অভিযোগ রয়েছে।
বুধবার সকালে বাসি ও পচা দই-মিষ্টি ফ্রিজে সংরক্ষণ করে বিক্রির অভিযোগে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা অভিযান চালান। এসময় ফ্রিজ থেকে বিপুল পরিমাণ পচা-বাসি দই ও মিষ্টি উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং উত্তম কুমার পালকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে ইউএনও পান্না আক্তার কঠোর ভাষায় বলেন, রমজানের মতো পবিত্র মাসে মানুষের ঈমান-আবেগ ও স্বাস্থ্যের সঙ্গে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, বারবার জরিমানার পরও যদি কেউ অনৈতিক ব্যবসা চালিয়ে যায়, তাহলে শুধু অর্থদণ্ড নয় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি। জনস্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা উচিত নয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৯ মিনিট আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে দিল এলাকাবাসি
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
১ ঘন্টা আগে