লগইন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে শেষ বিদায় জানালো গাংনী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬ | ০৯:০১ রাত ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে শেষ বিদায় জানালো গাংনী

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (৮০) বুধবার সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

মৃত মো. আব্দুল জলিল বিশ্বাসের পুত্র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মেহেরপুর পৌরসভার মণ্ডলপাড়ার বাসিন্দা ছিলেন। তবে বিগত প্রায় ৫০ বছর ধরে তিনি গাংনী উপজেলার দেবীপুর গ্রামেই বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অগণিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে দেবীপুর বাজার ঈদগাহ ময়দানে এই বীর সেনানীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দেবীপুর ভিটাপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

এর আগে, দেবীপুর বাজার ঈদগাহ প্রাঙ্গণে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করেন। পরে উপস্থিত অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণও পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের এই সহযোদ্ধাকে সম্মান জানান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। এসময় তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী সহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৪৩ মিনিট আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

৪৪ মিনিট আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

২ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৪ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৭ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।