নিজস্ব অর্থায়নে আলমডাঙ্গা রেলস্টেশনে স্থাপিত সিসি ক্যামেরা ও আলোকবাতি রেলওয়ে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিজস্ব অর্থায়নে আলমডাঙ্গা রেলস্টেশনে স্থাপিত সিসি ক্যামেরা ও আলোকবাতি রেলওয়ে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর
আলমডাঙ্গা রেলস্টেশনের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে নিজস্ব অর্থায়নে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও উচ্চক্ষমতা সম্পন্ন আলোকবাতি (লাইট) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর ১২টায় স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, ব্যবসায়ী হাসিবুল হক লিপুর উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প হস্তান্তর করা হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী প্রকৌশলী মো. কাইজার আহমেদ রেলওয়ের পক্ষে প্রকল্পটি গ্রহণ করেন। এ সময় স্টেশন মাস্টার নাজমুল হোসেন, রোজদার আলীসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তার পক্ষে প্রকল্প হস্তান্তর করেন হাসিবুল হক লিপুর ভাই প্রবাসী আবদুল্লাহ টিপু সুলতান, ভাইয়ের ছেলে আবির আনমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্টেশনটিতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল। নতুন সিসিটিভি ক্যামেরা ও আলোকসজ্জা চালুর ফলে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে স্টেশনের উন্নয়নকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তাঁদের মতে, এ উদ্যোগে রাতের বেলায় যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১৪ ঘন্টা আগে